
♥️1️⃣♥️
একদিন আমি চলে যাব
এই সুন্দর প্রকৃতিকে ছেরে।
সেদিন আমি শুনিব না আর
ঐ অরন্য থেকে ভেসে আসা
কলকাকলি ধ্বনি।
দোয়েলের ঐ মিষ্টি সুর।
আমি দেখিবো না আর
নীড়ের সন্ধানে ছোটা পানকৌরিগুলোকে।
হয়তো সেদিন বিকেলেও
ধবল বকগুলো উড়ে যাবে ঝাকে ঝাকে
স্বীয় নীড়ের খোজে।
সেদিনের ঐ পরন্ত বিকেলে
থাকবোনা হয়তো আমি।
হয়তো সেদিনও ভ্রমরগুলো আসবে
আঙ্গিনার ঐ লাউয়ের মাচায়।
হয়তো আমিই থাকবো না।
শীতের সেই সকালেও
শিশির কণা জমবে
দূর্বার ঐ কচি পাতায়।
খালি পায়ে হাটবোনা আমি
সেদিন ঐ পথ ধরে।
শীতের শুষ্কতায় পাতাঝরা গাছেও
সেদিন নতুন পাতা গজাবে।
প্রকৃতিতে বয়ে যাবে
সবুজের সমারোহ।
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবোনা আমি
ঐ সবুজের পানে।
সেদিন আমার অস্তিত্ব থাকবেনা
এই প্রকৃতির মাঝে।
আমি চলে যাবো দূর অজানায়।
কিন্তু,ক্ষনে ক্ষনে
আঘাত করবে আমায় প্রকিতির ঐ স্পর্শকাতর স্মৃতিগুলো।
♥️2️⃣♥️
কৈশোরের শেষে কোন এক লেকের ধারে
বসে ছিলাম,
এক পড়ন্ত বিকেলে।
ভেসে যাওয়া হেলেঞ্চায় বসে ছিলো
জলফড়িং।
তাই দেখে পাশে বসা সে বলেছিলো-
“চলো আমরাও ঐ হেলেঞ্চা আর
জলফড়িংয়ের মতো যুগলবন্দীতে ভেসে
যাই। “
আমি ভেসে যাচ্ছি, হেলেঞ্চার মতোই।
আমার পাতায় বসা জলফড়িংটাই শুধু
নেই।
সে বসে আছে-
স্থবির জলে বেড়ে উঠা এক জলপদ্মের
পাপড়িতে…..
♥️3️⃣♥
আমি প্রাণ খুঁজে পাই নাকো আর,
তোমাদের পোড়া ইটে বেষ্টিত শহরটায়,
ইট কংক্রিটের ভিরে
কৃত্রিম আলোর ঝলকানিতে,,
আমি ফিরে যাবো একদিন
আমার আপন পৃথিবীতে
কোন এক সরোবর জ্যোসৎনার রাতে,,
ফিরে যাবো নিশ্চয়ই,,,
♥️4️⃣♥️
বলেছে সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসে দুহাত মেলে,
নাজুক কলমি লতার মতো মেঘের সরবোরে।
আমি বৃষ্টি হয়ে জন্মাবো,,
হয়তো সহস্র জনম পরে৷
ঘোর আষাঢ়ে,,
শত তপস্যার ফলে।
♥️5️⃣♥️
আমি সিদ্ধার্থের মত বসে আছি।
গৃহত্যাগী জোছনার জন্য ।
যে জোছনা দেখা মাত্র
খুলে যাবে গৃহের সমস্ত
দরজা ।
ঘরের ভেতর ঢুকে পড়বে
বিস্তৃত প্রান্তর।
আমি প্রান্তরে হাঁটব, হাঁটব, আর হাঁটব।
পূর্নিমার চাঁদ স্থির হয়ে থাকবে
মধ্য আকাশেl
চারিদিক থেকে বিবিধ কন্ঠ
ডাকবে … আয়, আয়, আয়!
♥️6️⃣♥️
আমি চলে যাবো
আমার আপন বাসভূমে।
যেখানে সময় হবে স্থির
থাকবে না দিন রাত্রির ভেদ।
যেখানে থাকবেনা কোলাহল
থাকবেনা কোন সঙ্কট
থাকবেনা কিছু।
আমি পড়ে থাকবো নিশচল ভাবে।
ধবল কাপড়ে মোড়ানো লাশ হয়ে।
চার দিকে কঠিন দেয়াল
আমি পড়ে থাকবো নিস্তেজ বস্তুর মতো।
♥️7️⃣♥️
কুয়াশা ভেজা সকাল
নরম হাওয়া
বিস্তৃত প্রান্তর
আমি হাটছি ঐ প্রান্তরে
ভেজা ঘাসে চরন ফেলে
হাটছি আর হাটছি
চারদিক জনমানব শূন্য
কল্পনায় ভাসছো তুমি
আমি হাটছি
তোমার অদৃশ্য হাত ধরে
আর গল্প করছি।
আর ভাবছি জীবনটা তেমন খারাপ না।