চিন্তা

গুরুত্বপূর্ণ মতামত জানতে সাথেই থাকুন।

ইতিবাচক পরিবর্তন।

ইতিবাচক পরিবর্তন সর্বদাই মঙ্গলজনক।এটা সব কিছুতেই প্রয়োজন।একটি ইতিবাচক পরিবর্তন আরও সুন্দরতর ক্ষেত্রটির জন্ম দেয়।পরিবর্তন আরও টেকসই সম্পর্কের ভিত্তি স্থাপন করে।

মহাজাগতিক বিস্ফোরনের মাধ্যমে এই যে সুন্দর পৃথিবীটির সৃষ্টি ইহা পরিবর্তনের ইতিবাচকতারই উদাহরন।

শুয়াপোকাটি যখন বিবর্তিত প্রজাপতি হয়ে ফুলে ফুলে উড়ে তখন নিশ্চয়ই প্রাকৃতিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ হয়।ইহাই পরিবর্তনের ইতিবাচক দিক।

ব্যাক্তিজীবন কিংবা সম্পর্কেও যেকোন পরিবর্তন ইতিবাচক।

ব্যাক্তি বা ব্যাক্তিগত মানুষের পরিবর্তন দেখলে হতাশ হওয়ার কারন নাই।এটা সাময়িক ক্ষতি তবে প্রয়োজনীয় (necessery evil)।

তাৎক্ষনিক কিছুটা কষ্টের হলেও দীর্ঘমেয়াদে এটা উপকারী,ইহা মানসিক দৃঢ়তা বাড়ায়।

সর্বদা নিজেকে পরিবর্তের জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে।পরিবর্তন প্রকৃতির ধর্ম।

অস্তিত্ব টিকিয়ে রাখতেও মাঝেমধ্যে নিজেকে পাল্টে নিতে হয়।নিজকে পাল্টাতে না পেরে বিশালদেহী ডায়নোসর বিলুপ্ত।তাই ইতিবাচক পরিবর্তনকে গ্রহন করুন।

কারন পরিবর্তন প্রকৃতির ধর্ম।

আপনি প্রকৃতির অংশ।

30/09/23